এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার

প্রচ্ছদ » Uncategorized » এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার

Oikko front jaforollaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহারের খসড়া তৈরি করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির কার্যালয়ে ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা আজকে ইশতেহার তৈরির জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফ তৈরি করবো। পরে তা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক পাস হবে।

আগামী এক সপ্তাহর মধ্যে ইশতেহার ছাপানো হবে জানিয়ে তিনি বলেন, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে, এটা আরও বাড়তে পারে।

ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে, মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্যের ডা. জাহেদুর রহমান, গণফোরামের শফিকউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০