প্রাণের ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » প্রাণের ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

AMCL-PRANপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল (প্রাণ) লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৯৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭৫.৩৯ টাকা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৭.৮৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, সকাল সাড়ে ৯টায়, ফুজি ট্রেড সেন্ট্রার, প্রগতি শরণী, উত্তর বাড্ডা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০