বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাটাগরি পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামীকাল ২৬ নভেম্বর, সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।








