দর বাড়ার শীর্ষে দেশ গার্মেন্টস
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে দেশ গার্মেন্টস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৮ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯৯ বারে এক লাখ এক হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে এক টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৯৮৪ বারে ৬৮ লাখ ৮১ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবি ফার্মা, স্ট্যাইল ক্রাফট ও বার্জার পেইন্টস লিমিটেড।








