ইন্ডিকেট সিকিউরিটিজকে ডিএসইর অর্থ প্রদানে স্থগিতাদেশ

প্রচ্ছদ » খেলা » ইন্ডিকেট সিকিউরিটিজকে ডিএসইর অর্থ প্রদানে স্থগিতাদেশ

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নানা অনিয়মের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকার হাউজ ইন্ডিকেট সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডকে শেয়ার হোল্ডার হিসেবে কৌশলগত বিনিয়োগকারী হতে হস্তান্তরিত শেয়ারের মূল্য বাবদ প্রাপ্য অর্থ প্রদানে স্থগিতাদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির নিরীক্ষক হিসাব বিবরনী যথাযথভাবে দাখিল না করা পর্যন্ত এ স্থগিতাদেশের মেয়াদ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসইসি।

আজ মঙ্গলবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ৬৬৭তম সভায় এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, ইন্ডিকেট সিকিউরিটিজ আ্যন্ড কনসালটেন্ট লিঃ (ডিএসই ট্রেক নং- ১৫৪) তাদের জুন ৩০, ২০১৭ তারিখে সমাপ্ত আর্থিক বৎসরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী কমিশনে দাখিল করতে ব্যর্থ হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিশন, ইন্ডিকেট সিকিউরিটিজ আ্যন্ড কনসালটেন্ট লিঃ নিম্নবর্ণিত কার্যাবলী থেকে বিরত থাকবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ

ক) ইন্ডিকেট সিকিউরিটিজ আ্যন্ড কনসালটেন্ট লিঃ- এর পরিচালকদের কোন পারিতোষিদ প্রদান।

খ) ইন্ডিকেট সিকিউরিটিজ আ্যন্ড কনসালটেন্ট লিঃ- এর পরিচালকদের কোন প্রকার লভ্যাংশ প্রদান।

গ) পরিচালকদের ঋণ বা অগ্রিম প্রদান।

ঘ) প্রশাসনিক ব্যয় এবং দৈনন্দিন কার্যনির্বাহ ব্যতিত কোম্পানির রিটেইন্ড আর্নিংস ও রির্জাভ ফান্ড থেকে অর্থ প্রদান ও উত্তোলন।

ঙ) ইন্ডিকেট সিকিউরিটিজ আ্যন্ড কনসালটেন্ট লিঃ- এর পরিচালক এবং তাদের আত্নীয়- স্বজনকে মার্জিন ঋণ প্রদান।

চ) উপরোল্লিখিত নিষেধাজ্ঞা ব্যতিত অন্যান্য সকল লেনদেন কোম্পানির আর্টিকেলস অব এ্যাসোসিয়েশন এর আর্টিকেল অনুযায়ী সম্পাদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০