সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের পরিচালকদের জরিমানা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হিসাব বিবরণী পরীক্ষাপূর্বক কোম্পানির বর্ণিত কার্যাবলীর জন্য Securities and Exchange Rules, 1987 এর section 12 (2), BAS-1 এর অনুচ্ছেদ 40A, 40B, 60 64, BAS-21 এর অনুচ্ছেদ 28 এবং Securities and Exchange Ordinance, 1969 এর Section 18 আইনসমূহ ভঙ্গ করায় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের (ইস্যুয়ার) ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) চার লক্ষ টাকা করে জরিমানা ধার্য করার হয়েছে।
মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৬৬৭তম সভায় এসব তথ্য জানানো হয়।
তথ্যমতে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ইস্যুয়ার) জুন ৩০, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীতে বিধিবদ্ব নিরীক্ষক যোহা জামান কবীর রশীদ অ্যান্ড কোম্পানি, চাটার্ড একাউন্টেন্ট, কোয়ালিফাইড ওপিনিয়ন প্রদান করেন। কিন্তু কোম্পনি তাদের বার্ষিক প্রতিবেদনে আনকোয়ালিফাইড অডিট ওপিনিয়ন সংযুক্ত করে বার্ষিক প্রতিবেদন কমিশন, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদেরকে প্রদান করে।
নিরীক্ষকের কোয়ালিফাইড ওপিনিয়ন ছিল স্বল্প মেয়াদী ঋণের সুদ ও কুঋণের জন্য সঞ্চিতির (প্রভিশন) ব্যবস্থা না করা, দীর্ঘ মেয়াদী ঋণের চলতি অংশ ও দীর্ঘ মেয়দী অংশ আলাদা না করা, অগ্রিম কর ও কর দায় সমন্বয় না করা এবং কোম্পনির খরচসমূহ ব্যাংক হিসাবের মাধ্যম নির্বাহ না করে নগদে নির্বাহ করা।
এসব বিষয় সংশোধন না করা পর্যন্ত কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালকরা কোম্পানি থেকে কোন প্রকার লভ্যাংশ, পারিতোষিক এবং অন্যান্য সুবিধাদি গ্রহণ করতে পারবেন না মর্মেও সিন্ধান্ত গৃহীত হয়েছে।








