পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএসইসি

প্রচ্ছদ » সারাদেশ » পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএসইসি

dse bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে৷

ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নব-নির্বাচিত নেতারা সৌজন্য সাক্ষাত করতে গেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এসব কথা বলেন। এ সময় বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, ড.স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান, ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, ঢাকা ব্যাংকের সিইও মোহাম্মদ আলী, আইডিএলসি সিকিউরিটিজের এমডি সাইফুদ্দিন, ডেল্টা ক্যাপিটালের সিইও জায়েদ রহমান, রেমনস ইনভেস্টরস অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান এবং এমডি মফিজ উদ্দিন, কে সিকিউরিটিজের এমডি আফরোজা কামাল, এরিসসের এমডি মাসুদুল হক, এক্সেপো ট্রেডার্সের এমডি ওসমান গণি চৌধুরী, এমিনেন্ট সিকিউরিটিজের এমডি ওমর হায়দার খান, রাস্তি সিকিউরিটিজের এমডি সৈয়দ রিদওয়ানুল ইসলাম, আদিল সিকিউরিটিজের দস্তগীর মো. আদিল এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের এমডি সাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পুঁজিবাজারে সমস্যা এবং মতভিন্নতা থাকতেই পারে। সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বের করতে হবে৷ পুঁজিবাজার এখন দেশি ও বিদেশি বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে বাজার বিনিয়োগকারীগনের আস্থা অর্জন করেছে।

ডিবিএ’র নব-নির্বাচিত পর্ষদকে স্বাগত জানিয়ে ড. খায়রুল হোসেন বলেন, পুরাতনদের অভিজ্ঞতা ও নতুনদের উদ্যোগ ও কর্মস্পৃহা পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে বিরাট ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিকমানে উন্নীত করাই হবে কমিশনের মূল্য লক্ষ্য। একই সাথে এই বিকাশমান বাজারকে দেশের উদীয়মান অর্থনীতিতে আরো বেশী অবদান রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ডিবিএ নব-নির্বাচিত প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে ড. এম খায়রুল হোসেন একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। যার নেতৃত্বে দেশের পুঁজিবাজার আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার স্বক্ষমতা অর্জন করেছে। পুঁজিবাজার উন্নয়নে বর্তমান কমিশন যে সমস্ত আইনি ও অবকাঠামো সংস্কার করেছে তা দীর্ঘমেয়াদে দেশের পুঁজিবাজার একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। এর ফলে দেশের পুঁজিবাজারে দেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সামনের দিনগুলোতে বিনিয়োগকারীরা সুফল ভোগ করবেন।

তিনি বলেন, পুঁজিবাজারের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ডিবিএ। রেগুলেটরের পরামর্শ অনুযায়ী ডিবিএ বাজার উন্নয়নে সবসময় সহযোগী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১