লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার তাসনিমের যোগদান

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার তাসনিমের যোগদান

tasneemপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম যোগদান করেছেন। শুক্রবার তিনি হাইকমিশনে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাঈদা মুনা যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে প্রথম নারী হাইকমিশনার। তিনি বিদায়ী হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন।

পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১১তম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাঈদা মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।

লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অন্যদিকে মো. নাজমুল কাওনাইন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সাঈদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১