kholnaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: উৎপাদনে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেড (কেপিপিএল)। আজ কোম্পানিটি জানিয়েছে তারা উৎপাদন ও অপারেশন শুরু করেছে। দীর্ঘদিন উৎপাদনে বন্ধ থাকা কেপিপিএল কোম্পানির পুনরায় উৎপাদন চালু করায় বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের উদ্বেগ দূর হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই কোম্পানিটি ডিএসইকে জানায়, কোম্পানিটিকে উৎপাদন শুরুর জন্য নিয়ন্ত্রক সংস্থা সব ধরনের কাঁচামাল সরবরহের অনুমতি দিয়েছে। শিগগিরই কোম্পানিটি উৎপাদনে যাবে বলে জানিয়েছিলো পরিচালনা পর্ষদ।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) দ্বন্দ্বের অবসান হয়েছে। এনবিআরের বিরুদ্ধে কোম্পানির দায়ের করা মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে নিয়ম পরিপালনের শর্তে কেপিপিএলের গুদাম, বন্ড লাইসেন্স ও বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) খুলে দিয়েছে রাজস্ব সংস্থাটি। সব বাধা দূর হওয়ায় প্রায় দুই বছর পর তাদের কারখানায় আবার পুরোদমে উৎপাদন শুরু হবে।

কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, এনবিআরের সঙ্গে দ্বন্দ্বে ২০১৫ সালের শুরু থেকেই কাঁচামাল আমদানি করতে পারেনি না কেপিপিএল। প্রায় দুই বছর স্থানীয় কোম্পানি থেকে কাঁচামাল ক্রয় করে কারখানা চালু রাখলেও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানে পড়ে ২০১৭ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০