সূচকের পাশাপাশি শেয়ার দর বেড়ে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পাশাপাশি শেয়ার দর বেড়ে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৯ পয়েন্ট বেড়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৪৫ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে সূচক। পরে বড় বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক ৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় ২২ শতাংশ কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা। আজ লেনদেন কমেছে ২২ শতাংশ।
এদিকে ডিএসই-তে আজ লেনদেনের শীর্ষে অবস্থান করছে এসকে ট্রিমস। কোম্পানিটির মোট ২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এরপরই রয়েছে ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, কাট্টলি টেক্সটাইল এবং এডভেন্ট ফার্মা।
এছাড়া আজ দর বাড়ার শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সসরিজ, জাহিন স্পিনিং, ফার কেমিক্যাল, প্যাসিফিক ডেনিমস, বিবিএস ক্যাবল, সিমটেক্স, আরএন স্পিনিং, জাহিন টেক্স, মিরাকল এবং সোনালী আঁশ।
আর দর কমার শীর্ষে রয়েছে ন্যাশনাল টিউবস, বেক্সিমকো সিনথেটিক, লিবরা ইনফিউশন, সায়হাম টেক্স, ন্যাশনাল টি, ইনটেক অনলাইন, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড, এসকে ট্রিমস, জেএমআই সিরিঞ্জ এবং ইবিএল মিউচ্যুয়াল ফান্ড।
এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা।








