ভুয়া নিউজ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রচ্ছদ » জাতীয় » ভুয়া নিউজ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ec-secপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার ও ভুয়া নিউজ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

রোববার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসির সঙ্গে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও অপপ্রচার ঠেকাতে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ফেক নিউজ বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। ইসি আগামীকাল থেকে মনিটরিং শুরু করবে। এ জন্য ইসির আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে নিজস্ব মনিটরিং টিম করা হবে। তারা প্রশাসনের টিমের পাশপাশি কাজ করবে। এ ছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।

সচিব বলেন, সামাজিক মাধ্যম যেন নির্বাচনকেন্দ্রীক অপব্যবহার না হয়। কোনো প্রপাগান্ডা যেন কেউ চালাতে না পারে, সে ব্যবস্থা নিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কেউ প্রপাগান্ডা চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে আমরাও দেখবো ওনারাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিজ্ঞাপনও প্রচার করা হবে।

আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ফেক নিউজ না করতে পারে। জাতীয়–আন্তর্জাতিকভাবে কেউ যাতে ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হচ্ছে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০