১৪ ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা যাবেন হেলিকপ্টারে

প্রচ্ছদ » Uncategorized » ১৪ ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা যাবেন হেলিকপ্টারে

helicopterপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনের ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও জনবল পাঠাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

কেন্দ্রগুলো হলো- রোয়াংছড়ি উপজেলায় রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার বড় মধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলার পোয়ামুহুরী মৈত্রী স্কুল, মাংরুম পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বান্দরবান পার্বত্য জেলার ১৪টি ভোটকেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা নেই। এলাকাগুলো অনেক দুর্গম। তাই এসব এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানো হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩০০ নম্বর সংসদীয় আসনে এবারে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ২৯ জন পুরুষ ও ১ লাখ ১৭ হাজার ৫৪ জন নারী ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০