তাল্লু স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » তাল্লু স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং মিলস লিমিটেড (বর্তমান নাম টয়ো স্পিনিং মিল লিমিটেড) প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দিয়েছে ২৬ পয়সা । আগের বছর একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ২৯ পয়সা। গত বছর থেকে এ বছর ৩ পয়সা লোকসান কম হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭১ পয়সা এবং ৩০ জুন, ১৮ শেষে কোম্পানির এনএভিপিএস ছিল ১১ টাকা ৯৭ পয়সা। জুন থেকে সেপ্টেম্বরে এনএভিপিএস কমেছে ২৬ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার হয়েছে ১১ পয়সা। যা গত বছর একই সময়ে ৩৭ পয়সা লোকসানে ছিল।








