নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » নড়াইলে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. ইমান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকালে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের লোকজন ইমান আলীকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর এ তথ্য জানিয়েছেন।








