বিক্রেতার সংকটে ৩ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিক্রেতার সংকটে ৩ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস এবং তুং হাই নিটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ১৫ লাখ ১০ হাজার ৮৪১টি শেয়ার ১১.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ১ টাকা বেড়ে সর্বশেষ ১১.১০ টাকায় লেনদেন হয়। কোম্পানিটি গতকালও েবিক্রেতার সংকটে হল্টেড ছিল।

ইস্টার্ন ক্যাবলসের ক্রেতার ঘরে ৬ হাজার ৯০৪টি শেয়ার ২২২.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭০ শতাংশ বা ১৭.৮০ টাকা বেড়ে সর্বশেষ ২২২.২০ টাকায় লেনদেন হয়।

তুং হাই নিটিংয়ের ক্রেতার ঘরে ৪ লাখ ৪৩ হাজার ২০৬টি শেয়ার ৫.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.১৬ শতাংশ বা ০.৪০ টাকা বেড়ে সর্বশেষ হাজার ৫.৩০ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০