দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি: প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি: প্রধানমন্ত্রী

hasina-pmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। আমরা দেশে দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে সরকারের কার্যক্রম শুরু করেছিলাম। এখন আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালবো।

রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যাপক কাজ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছি। যে কাজগুলো আমরা করেছি, যেন সেসব উন্নয়নকাজের ধারাবাহিকতা থাকে।

২০২১, ২০৪১, ২০৭১ ও ২১০০ সাল টার্গেট করে সরকারের কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার বয়স এখন ৭২ বছর। ২০৪১ সাল পর্যন্ততো বাঁচবো না। তবে সে পর্যন্ত দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্ব, তারা এখানেই (প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা) প্রস্তুত।

এসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষকে ভালোবেসে দেশের জন্য কাজ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০