প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা মামলার আসামি হারুন গ্রেফতার

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা মামলার আসামি হারুন গ্রেফতার

faniপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আলোচিত গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি জেএমবি সদস্য আবু ওবায়দা হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাঁচগছিয়া বাজার এলাকা থেকে একটি ওয়ানশুটারসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুন সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের তৈয়ব মাওলানা ওরফে গোলাম কিবরিয়ার ছেলে।

পুলিশ জানায়, হারুন ২০০১ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার আসামি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ আটটি মামলা রয়েছে।

তবে আবু ওবায়দা হারুনের বাবা গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, তার ছেলে হারুন সবকয়টি মামলায় জামিনে রয়েছে। গত চারদিন আগে সোনাগাজী বাজার থেকে ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ কয়েকজন পুশিল কর্মকর্তা তাকে আটক করে। অবশেষে বৃহস্পতিবার তাকে নাটকীয়তার মাধ্যমে অস্ত্রসহ গ্রেফতার দেখায়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জেএমবি সদস্য হারুনকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০