সিরিজ নিশ্চিত করতে মাঠে নামছে টাইগাররা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সিরিজ নিশ্চিত করতে মাঠে নামছে টাইগাররা

sakibপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও দাপুটে শুরু করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৫ উইকেটের জয় পায় মাশরাফিবাহিনী। আর সিরিজ নিশ্চিত করতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

এদিকে চলতি বছরে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হ্তছানি মাশরাফিদের সামনে। দ্বিতীয় ম্যাচটি নিজেদের করে নিতে পারলেই দারুণ গন্তব্যটি ছুঁয়ে ফেলবে লাল-সবুজের অপ্রতিরোধ্য দলটি।

স্টিভস রোডস শিষ্যরা বছরের প্রথম সিরিজি জয়ের সুবাস গায়ে মেখেছিলো গেল জুলাইয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারের গ্লানি উপহার দিয়েছিলো। দ্বিতীয় জয়টি ধরা দিয়েছে গেল অক্টোবরে, ঘরের মাঠে। যেখানে সফরকারী জিম্বাবুয়ে উড়ে গেছে ৩-০ ব্যবধানে।

তৃতীয় সিরিজ জয়ের পথে তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। যাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে সেই যাত্রায় একধাপ এগিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০