গ্রীন লাইনের সঙ্গে কার্গোর সংঘর্ষ

প্রচ্ছদ » Uncategorized » গ্রীন লাইনের সঙ্গে কার্গোর সংঘর্ষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি গ্রীন লাইন-২ এর সঙ্গে একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কার্গোটি ডুবে গেছে। তবে গ্রীন লাইনের যাত্রীরা অক্ষত রয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

গ্রীন লাইনের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। অন্যদিকে বরিশাল থেকে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি গ্রীন লাইন-২।

লামছড়ি ভাঙনকবলিত এলাকা অতিক্রমের সময় এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। গ্রীন লাইনের তলা ফেটে গেলে যাত্রীরা আতংকে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাদেরকে লামছড়ি এলাকায় নামিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ(ওসি)সেলিম রেজা জানান, জাহাজটি ডুবে গেলেও গ্রীন লাইনে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০