ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ১০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে দ্বিতীয় দিনের মত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেঙ্গল উইন্ডসর ফার্মোপ্লাস্টিক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। কোম্পানির ১ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

মুন্নু সিরামিকস ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৮২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ব্রাক ব্যাংক ৮১ লাখ ৩৮ হাজার, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ১২ লাখ ৫৫ হাজার, ইফাদ অটোস ৬ লাখ ৯০ হাজার, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইসেস ৫২ লাখ ৮ হাজার, অলিম্পিক এক্সেসরিজ ১০ লাখ ৮৮ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৫৭ লাখ ৭২ হাজার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২০ লাখ ৮৪ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০