বদলে গেছে রাজশাহীর বরেন্দ্র কৃষি

প্রচ্ছদ » Breaking News || Slider || খেলা » বদলে গেছে রাজশাহীর বরেন্দ্র কৃষি

rajshahi dhanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গত এক দশকে বরেন্দ্র খ্যাত রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার কৃষি বদলে গেছে। এখানকার কৃষির উন্নয়নে সরকারের বরাদ্দ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বেড়েছে ফসল উৎপাদন, দিন বদলেছে কৃষকের।

এই দুই উপজেলা নিয়ে রাজশাহী-১ সংসদীয় আসন। নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে প্রথমবার নির্বাচিত হন ফারুক চৌধুরী। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত এক দশকে ওমর ফারুক চৌধুরীর হাত ধরেই এসেছে সরকারি এসব বরাদ্দ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী। এর আগে এখানকার সংসদ সদস্য ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক। এবারও ধানের শীষের প্রার্থী তিনি।

স্থানীয় কৃষি দফতর ও সংশ্লিষ্ট বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, গত এক দশকে কেবল গোদাগাড়ী উপজেলার কৃষকদের মাঝে সারে প্রণোদনা দেয়া হয়েছে ৯৩ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা। আর তানোরের কৃষকরা প্রণোদনা পেয়েছেন ৬০৯ কোটি টাকা।

এছাড়া অন্যান্য খাতে গোদাগাড়ীতে বরাদ্দ ছিল ৯৩৭ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। এই উপজেলায় ২৪ হাজার ৯০৯ জন কৃষক প্রণোদনা পেয়েছেন তিন কোটি ৬৭ লাখ ৬৯ হাজার টাকা। ধান, গম, ভুট্টা, সরিষা, তিল, মুগ ও বিটি বেগুন চাষে প্রণোদনা পেয়েছেন তারা।

এই খাতে তানোরের কৃষকরা পেয়েছেন ২ কোটি ৩০ লাখ টাকা প্রণোদনা। তানোর উপজেলার কৃষকরা কৃষি যন্ত্রপাতি কেনায় প্রণোদনা পেয়েছেন আরো এক কোটি টাকা। সেচে ৩০ শতাংশ ভর্তুকি পেয়েছেন তানোরের চাষিরা। এই দুই উপজেলার কৃষকরা দুর্যোগ কাটিয়ে উঠতেও পেয়েছেন সরকারি সহায়তা।

তবে বিএনপি-জামায়াত জোটের মেয়াদে এই দুই উপজেলার কৃষকরা ভর্তুকি-প্রণোদনা পাননি বললেই চলে। উল্টো এখনকার চেয়ে প্রায় দ্বিগুন-তিনগুন বাড়তি দামে কিনতে বাধ্য হয়েছেন সার-বীজ ও কীটনাশক। এর প্রভাবও পড়েছে তখনকার কৃষিতে।

জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে গোদাগাড়ী উপজেলায় এক লাখ ৬০ হাজার ২৫০ টন ফসল উৎপাদন হতো। ৩১ হাজার ২৭৮ টন বেড়ে এক দশকে ফসল ফলেছে ১ লাখ ৯১ হাজার ৫২৮ টন। তানোরেও ফসল উৎপাদন বেড়েছে কয়েকগুন।

এদিকে গোদাগাড়ীর বালিয়াঘাটা-দরগা বরেন্দ্র সেচ প্রকল্পের আওতায় এসেছে তিন হাজার বিঘা কৃষিজমি। পদ্মা থেকে তুলে আনা পানিতে ফলছে ফসল। এই প্রকল্পে সরকারের ব্যায় ১২ কোটি টাকা।

এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং কৃষি দফতরের সহায়তায় কৃষিতে উৎপাদন বেড়েছে, কমেছে খরচ। তাছাড়া বাজার সম্প্রসারণ হওয়ায় ভালো দাম মিলছে উৎপাদিত কৃষি পণ্যের। আর এ কারণেই বাণিজ্যিক কৃষি বাড়ছে এই অঞ্চলে। এতে দিন বদলে যাচ্ছে কৃষকদের।

এক দশকে বদলে গেছে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু এলাকার বাসিন্দা আদুরী মার্ডির (৩০) জীবনও। বছর আটেক আগেও দিন যেত তার অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। এখন আদুরী এলাকার সফল কৃষাণিদের একজন। কেঁচো সার উৎপাদন ও বসতবাড়ির আশেপাশে বাগান তৈরি করে গত বছর অর্জন করেছেন বঙ্গবন্ধু কৃষি পদক।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ কৃষাণির অগ্রযাত্রায় অনুপ্রাণিত এলাকার ভূমিহীন ও প্রান্তিক কৃষাণ-কৃষাণিরা। তাদের হাত ধরেই দিন বদলের পথে এগিয়ে যাচ্ছে বরেন্দ্র কৃষি।

দারিদ্র্য জয়ী এ নারী জানান, ২০০৯ সালের দিকে কৃষি দফতরের সহায়তায় তিনি শুরু করেন কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন। এর আগে ছয় মাস কৃষক মাঠস্কুলে পাঠ নেন বিভিন্ন প্রযুক্তি নিয়ে। ফলে পরের ধাপে সফলতা ধরা দেয় অনায়াসে।

শুরু থেকেই তাকে সমর্থন দিচ্ছেন স্বামী কংগ্রেস টুডু। তবে আগে এলাকার লোকজন এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু তারাই এখন কেঁচো সার উৎপাদনে এগিয়ে আসছেন। সবজি ও ফল বাগান করছেন বসতবাড়ির আশপাশে। নিজ সম্প্রদায়ের লোকজনের দিন বদলের অগ্রযাত্রা তাকে আশাবাদী করেছে। আর এসব সম্ভব হয়েছে সরকারের কৃষি দফতরের সার্বিক সহায়তায়।

গোদাগাড়ী ও তানোর উপজেলার কৃষি কর্মকর্তারা জানান, সবসময় তারা কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। তাছাড়া কৃষি ভিত্তিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের উন্নয়ন হয়েছে। হাতের নাগালেই কৃষি সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাচ্ছেন কৃষক। গত এক দশকে এই অঞ্চলের কৃষি এগিয়েছে অনেকদূর।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, গত এক দশকে সরকার বরেন্দ্র অঞ্চলের কৃষকের উন্নয়নে বিপুল অংকের অর্থ বরাদ্দ দিয়েছে। আগামীতে কৃষকের উন্নয়নে আরও বরাদ্দ দেবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০