বিক্রেতার সংকটে হল্টেড ২ কেমাম্পানি
প্রচ্ছদ » Breaking News || শিক্ষা » বিক্রেতার সংকটে হল্টেড ২ কেমাম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং সিএনএ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর দেড়টার দিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৪ লাখ ২৬ হাজার ৩২৪টি শেয়ার ১৮.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ১.৭০ টাকা বেড়ে সর্বশেষ ১৮.৭০ টাকায় লেনদেন হয়।
সিএনএ টেক্সটাইলের ক্রেতার ঘরে ৬৪ হাজার ৪০০টি শেয়ার ৪ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.১০ শতাংশ বা ০.৩০ টাকা বেড়ে সর্বশেষ ৪ টাকায় লেনদেন হয়।








