টাকার লোভে ‘বয়স্ক ব্যবসায়ী’ বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী!

প্রচ্ছদ » Uncategorized » টাকার লোভে ‘বয়স্ক ব্যবসায়ী’ বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী!

aditiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতের শোবিজে এখন বিয়ের মৌসুম। দীপিকা-রণভীর, প্রিয়াঙ্কা-নিক, ঈশা-পিরামলদের বিয়ে নিয়ে প্রচারের ঝড় বয়ে যাচ্ছে। কারণ কিংবা অকারণে তারা শিরোনামে স্রেফ বিয়ের কারণেই।

কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে শিরোনামে এলেন ভারতের এক জনপ্রিয় টিভি অভিনেত্রী। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের এই অভিনেত্রীর নাম অদিতি গুপ্তা। সম্প্রতি বিয়ে করেছেন।

কোথায় সবাই তাকে অভিনন্দিত করবেন, তা না। নেটিজেনরা মেতেছে তার সমালোচনায়। কারণ তার স্বামীর বয়স। কানাঘুষা চর্চা শুরু হয়েছে চারিদিকে।

ব্যবসায়ী কবীর চোপড়ার সঙ্গে বিয়ে হয়েছে অদিতির। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা অদিতিকে ‘গোল্ড ডিগার’ বলে সম্বোধন করছে।

অদিতির বয়সের তুলনায় কবীরকে নাকি অনেকটাই বয়স্ক লাগছে। যার কারণে তাদের জুটি নিয়ে সাইবারবাসী সমালোচনায় মেতেছেন। তাদের মতে, অদিতির মতো সুন্দরী ও হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী চাইলেই কোনো ড্যাশিং, হ্যান্ডসামকে বিয়ে করতে পারতেন।

কিন্তু তিনি একজন বয়স্ক স্বামী বেছে নিলেন। আর এটা তিনি করেছেন কেবলমাত্র টাকার লোভেই। তার স্বামী কবীর বেশ ধনী পরিবারের ছেলে। তিনি নিজেও ব্যবসায়ী। তার উপর টেলিভিশন জগতেও ইনভেস্ট করেন কবীর। তাই অদিতি বেশি ভাবনা চিন্তা না করেই তাকে বেছে নিয়েছেন নিজের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষায়।

নিন্দুকদের লেখালেখিতে প্রকাশ পাচ্ছে, নায়িকাদের বয়স হয়ে গেলে আর কদর থাকে না। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কোনো রিস্ক নেননি অদিতি। কবীরের পয়সা দেখেই তাকে বিয়ে করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০