মাদারীপুরে বাজারে আগুন, কোটি টাকা ক্ষতির দাবি

প্রচ্ছদ » Uncategorized » মাদারীপুরে বাজারে আগুন, কোটি টাকা ক্ষতির দাবি

agonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদারীপুরের শিবচরের কুতুবপুর বাজারের ১৩টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, বিভিন্ন মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডে গার্মেন্টস, টেইলার্স, হার্ডওয়ার ও ফার্মেসিসহ ১৩টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাতেই শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান ও থানার ওসি শাজাহান মিয়াসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০