বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার এবং কাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ সোমবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর খুলনা পাওয়ার ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। এবং গত ২৩ অক্টোবর কাসিম ইন্ডাস্ট্রিজ ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছিল, যার পুরোটাই বোনাস লভ্যাংশ। সোমবার সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।








