কারণ ছাড়াই দাম বাড়ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের
প্রচ্ছদ » সারাদেশ » কারণ ছাড়াই দাম বাড়ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্সু্রেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ১৭ ডিসেম্বর ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ২৫ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৯০ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৯৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।








