উপ-সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৭ কর্মকর্তা

প্রচ্ছদ » Uncategorized » উপ-সচিব পদে পদোন্নতি পেলেন ২৬৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের ২৬৭ জন কর্মকর্তাকে উপ-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা রয়েছেন। তবে প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী কর্মকর্তাদের পদোন্নতি হয়েছে বেশি।

আজ রোববার এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগের মতোই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে তাদের। পরে পদায়ন দিয়ে পৃথক আদেশ জারি করা হবে।

নিয়ম অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য ওএসডি করা হয়েছে। তবে উপ-সচিবের স্থায়ী পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি হলেও কীভাবে এই পদায়ন হবে- জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবার ২২তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের উপ-সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া পুরানো ব্যাচের পদোন্নতি বঞ্চিত হাতেগোনা কয়েকজন কর্মকর্তাকেও উপ-সচিব করা হয়েছে।

বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যারা পদোন্নতি পেলেন তারা এত দিন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকলেও উপ-সচিব হওয়ার পর এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ নভেম্বর একসঙ্গে প্রশাসনের ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল। ওই সময় ২০৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদোন্নতি পেয়ে উপ-সচিব হন। তখন মোট উপ-সচিবের সংখ্যা হয়েছিল ১ হাজার ৪৭৯ জন; উপ-সচিবের স্থায়ী পদের সংখ্যা ৮৫০ এর মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০