পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) মৌসুম চলছে। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে অর্ধশত কোম্পানি পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এজিএম করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি এজিএম করবে সেগুলো হচ্ছে-
আজ ২২ ডিসেম্বর শনিবার ন্যাশনাল টি, বেক্সিমকো, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো সিনথেটিকস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, রংপুর ফাউন্ড্রি, রেনউইক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশন এবং এটলাস বাংলাদেশ এজিএম করার কথা রয়েছে।
২৩ ডিসেম্বর : গাজীপুর শ্রীপুরের কারখানায় বিবিএস ক্যাবলস সকাল ১০টায় এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) বেলা ১২টায় এজিএম করবে। মহাখালী রাওয়া কনভেনশন হলে সকাল ১০ টায় ইনটেক লিমিটেড,বারিধারা প্রগতি স্মরনীতে সকাল ১০.৩০ টায় ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন,কুমিল্লা লালমাই অডিটরিয়ামে আরএন স্পিনিংয়ের সকাল ১১টায় ও ফার কেমিক্যাল বেলা সাড়ে ১২টায়, রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সকাল ১১টায় গ্লোবাল হেভি কেমিক্যাল,বনানীর গোল্ডেন টিউলিপ মিলনায়তনে সকাল ১১ টায় ফু ওয়াং ফুড, চট্টগ্রামে কনফিডেন্স সিমেন্ট কারখানা প্রাঙ্গনে সকাল ১১টায় এজিএম করবে।
২৪ ডিসেম্বর : নরসিংদীর চরসিন্ধুর কারখানা প্রাঙ্গনে সকাল ৯ টায় দেশবন্ধু পলিমার,গুলশান ক্লাবে আলিফ ইন্ডাস্ট্রিজ বেলা ১২.৩০টায়, রাজধানীর গুলশান-২ ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে আমরা টেকনোলজিস সকাল ১০টায় এবং আমরা নেটওয়ার্কস সকাল ১১.১০টায়, গাজীপুরের কারখানা প্রাঙ্গনে সকাল ১০.৩০ টায়,নাহি অ্যালুমিনিয়াম,রাজধানীর সোবহানবাগে সকাল ১০ টায় ড্যাফোডিল কম্পিউটার্স,আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বেলা ১.৩০ টায়, রাজধানীর হাজারীবাগে কারখানা প্রাঙ্গনে ১০.৩০ টায় সমতা লেদার কমপ্লেক্স এবং জেএমআই সিরিঞ্জ সিদ্দিশ্বরী স্কাই সিটি হোটেলে বেলা ১১টায় এজিএম করবে।
২৬ ডিসেম্বর : গাজীপুরের শ্রীপুরের কারখানা প্রাঙ্গনে সকাল ১১ টায় আমান কটন, গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সকাল ৯ টায় জাহিন ইন্ডাস্ট্রিজ, রাজধানীর আর্মি গলফ ক্লাবে সকাল ১০.৩০টায় আলহাজ্ব টেক্সটাইল, গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অগ্নি সিস্টেমস,ধানমন্ডির সাতমসজিদ রোডের সুগন্ধা কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় জাহিন স্পিনিং এবং রাজধানীর পুরাতন বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে সকাল ১১.৩০টায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এজিএম করবে।
২৭ ডিসেম্বর : বগুড়ার নাজ গার্ডেন হোটেলে সকাল ১০ টায় জিবিবি পাওয়ার,গাজীপুরের শ্রীপুরে বেলা ১১.৪৫ টায় ন্যাশনাল ফিড মিলস,রাজধানীর গুলশান স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ৯ টায় রহিম টেক্সটাইল,একই স্থানে সকাল ১০.৩০ টায় মালেক স্পিনিংয়,ট্রাস্ট মিলনায়তনে সকাল ১১ টায় হামিদ ফেব্রিক্স, আর্মি গলফ ক্লাবে সকাল ১১ টায় সাইফ পাওয়ারটেক, গাজীপুর রূপগঞ্জে কারখানা প্রাঙ্গনে বেলা ১১টায় অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গাজীপুরের কারখানা প্রাঙ্গনে সকাল ১০.৩০ টায় স্ট্যান্ডার্ড সিরামিক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ সার্ভিসেস,উত্তরা বড্ডার ফুজি ট্রেড সেন্টারে সকাল ৯.৩০ টায় এএমসিএলের (প্রাণ),সভার গলফ ক্লাবে সকাল ১০.৩০ টায় কুইনসাউথ টেক্সটাইল, তেজগাঁও ফনিক্স টাওয়ারে সকাল ১১ টায় অ্যাপোলো ইস্পাত, চট্টগ্রামের স্মরনিকা কমিউনিটি সেন্টারে সকাল ১০.৩০ টায় রিজেন্ট টেক্সটাইল, চট্টগ্রামে পাহাড়তলী ডায়মন্ড টাসে সকাল ১১.৩০ টায় হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, তেজগাঁওয়ে সকাল ১০ টায় এমবি ফার্মাসিউটিক্যালস, সেগুনবাগিচা সকাল ১১ টায় ফার্মা এইডস, রমনার ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনশন হলে সকাল ১১ টায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এজিএম করবে।








