ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারের অস্বাভাবিক দাম

প্রচ্ছদ » Breaking News || কোম্পানি সংবাদ » ড্যাফোডিল কম্পিউটারের শেয়ারের অস্বাভাবিক দাম

deffodilপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ড‍্যাফোডিল কম্পিউটারের শেয়ারের দাম ৮ কার্যদিবসের ব‍্যবধানে বেড়েছে প্রায় ১০ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য বিনিয়োগকারীদের সতর্ক করতে রোববার তথ্যও প্রকাশ করেছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১৯ ডিসেম্বর নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানের শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১০ ডিসেম্বরের পর থেকেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। ১০ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ২০ পয়সা। যা অনেকটা টানা বেড়ে ১৯ ডিসেম্বর দাঁড়ায় ৪১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা।

এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয় এবং কোম্পানি কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৪১ দশমিক ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৭ দশমিক ৯১ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৯৭ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ৭৮ শতাংশ শেয়ার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০