আরএসআরএমের ডিভিডেন্ডে পরিবর্তন

প্রচ্ছদ » Uncategorized » আরএসআরএমের ডিভিডেন্ডে পরিবর্তন

rsrmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আরএসআরএম স্টীল ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ডের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। তবে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকেরা ডিভিডেন্ড নিবেন না।

এর আগে গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটি সকল শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

আলোচিত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.০৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭ টাকা।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.০১ টাকা আরশেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৪.৭৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০