ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক । কোম্পানির ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
কনফিডেন্স সিমেন্ট ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৬ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বিডি অটোকারস ৫৯ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ৩৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








