দর বাড়ার শীর্ষে ফনিক্স ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ফনিক্স ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৬৬ বারে ৪ লাখ ৩৭ হাজার ৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি অটোকারস । এই কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৭২ বারে ৩৯ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা।
বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৩৪ বারে ৯৯ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ ৫৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যশনাল লাইফ ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।








