শেষ কার্যদিবসে দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

প্রচ্ছদ » Uncategorized » শেষ কার্যদিবসে দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

Premier-Cementপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এ বছরের শেষ কার্যদিবস এবং সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৮ বারে ৫৯ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ লাখ ৯০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট । এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৪১ বারে ৬ লাখ ২৩ হাজার ৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭৫৫ বারে ৭ লাখ ৩১২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেনিনসুলা চিটাগং, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, শাহজিবাজার পাওয়ার, জাহিন স্পিনিং, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, বিবিএস কেবলস ও ফার্স্ট বিডি ফিক্সড ইনকাম ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০