ঢাকা-৪ : বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে ছুরিকাঘাত

প্রচ্ছদ » Uncategorized » ঢাকা-৪ : বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে ছুরিকাঘাত

salauddinপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা-৪ আসনের (ডেমরা-শ্যামপুর) বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে ছুরিকাঘাতের শিকার হন তিনি।

সালাউদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ রবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে আমার বাবাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এতে বাবা গুরুতর জখম হয়েছেন। প্রথমে তাকে আজগর আলী হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের এসি ফয়সাল মাহমুদ এ বিষয় বলেন, সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে হামলার অভিযোগ জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পাইনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হামলার বিষয়টি সাজানোও হতে পারে বললেন এসি ফয়সাল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০