মাহির মামলা থেকে শাওনের চূড়ান্ত অব্যাহতি

প্রচ্ছদ » Uncategorized » মাহির মামলা থেকে শাওনের চূড়ান্ত অব্যাহতি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শাহরিয়ার ইসলাম শাওন।

মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশের দেয়া চূড়ান্ত অব্যাহতির আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

মামলার চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিত্রনায়িকা মাহির সঙ্গে শাহরিয়ার ইসলাম শাওনের বিয়ে হয়। তারা দুজন কিছুদিন সংসারও করেন।

এছাড়া মামলায় শাওনের বিরুদ্ধে মাহি কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেননি। তাই তথ্যগত ভুলের কারণে এ মামলার দায় থেকে শাওনকে অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদনে আবেদন করে পুলিশ।
এর আগে ২০১৬ সালের ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহরিয়ার ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা করেন মাহিয়া মাহি।

মামলার এজাহারে বলা হয়, শাওন মাহীর পূর্বপরিচিত ও বন্ধু। গত বছর মাহির বিয়ে হওয়ার পর তার কাছে থাকা বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন শাওন।
মামলায় শাওনের সহযোগী হিসেবে হাসান, আল-আমিন, খালাতো ভাই রেজওয়ানের বিরুদ্ধেও অভিযোগ করেন মাহি। পরে ওই মামলায় গ্রেফতার হন শাওন। বর্তমানে তিনি জামিনে।

আদালত মামলার তদন্তের নির্দেশ দিলে পুলিশ ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। চূড়ান্ত প্রতিবেদনে শাওনকে অব্যাহতি দিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০