রাঙ্গামাটিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

প্রচ্ছদ » Uncategorized » রাঙ্গামাটিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

rangpurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দীন (৩৫) নিহত হয়েছেন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর আগে ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় নৌকা ও ধানের শীষের সমর্থকের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় বাছির উদ্দীনসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কাউখালী থানার ওসি মঞ্জুর আলম জানান, ভোটগ্রহণের আগে দু’দলের সংঘর্ষে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০