নরসিংদী-৩: আ’লীগের এজেন্টকে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » নরসিংদী-৩: আ’লীগের এজেন্টকে হত্যা

kupiye hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নরসিংদী: নরসিংদী-৩ (শিবপুর) আসনের ৭৫ কুণ্ডারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মিলন মিয়া (৩০) নামে নৌকার এক এজেন্টকে গলা কেটে হত্যা করেছে আওয়ামী লীগের বিরোধী প্রার্থীর (স্বতন্ত্র) সমর্থকরা।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের বিরোধী প্রার্থী (স্বতন্ত্র) সিরাজুল ইসলাম মোল্লা (বর্তমান এমপি) কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় আওয়ামী সমর্থকরা তাকে আধা ঘণ্টা কেন্দ্রের ভেতরে আটকে রাখেন। এ খবর পেয়ে সিরাজুল ইসলামের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় মিলনের গলায় ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহাবুব মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল।সিরাজুল ইসলাম কেন্দ্রে আসার পরে সংঘর্ষ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০