লালমনিরহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা নিহত
প্রচ্ছদ » Uncategorized » লালমনিরহাটে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা নিহত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লালমনিরহাট: লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত তোজাম্মেল হক (৬৫) নামে এক বিএনপি নেতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন তিনি। পরে বিকেলে তার মৃত্যু হয়।
নিহত তোজাম্মেল হক ওই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক। তিনি ওই এলাকার খলাইঘাট গ্রামের বাসিন্দা।








