শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন

h t imamপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: এবারের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব- সেটা প্রমাণ হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা এ নির্বাচনের প্রশংসা করেছেন। নির্বাচন কমিশনেরও প্রশংসা করেছে তারা। সে জন্য আমরা নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সারাদেশে কোথাও কোনো আনন্দ মিছিল বের করা যাবে না দলীয় সভাপতি শেখ হাসিনার এমন নির্দেশনার কথা জানিয়ে এইচ টি ইমাম বলেন, এখন পর্যন্ত যে খবর পাচ্ছি তাতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়ের পথে। তবে কোথাও কোনো আনন্দ মিছিল না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতা হ্রাস পেয়েছে দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে টার্গেট করে বিএনপি-জামায়াত সারাদেশে নারকীয় তাণ্ডবের চেষ্টা করেছে। এতে আওয়ামী লীগের ১০ জন ও দু’জন আনসার সদস্য নিহত হয়। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।’

নির্বাচন নিয়ে পর্যবেক্ষক সংস্থা আনফ্রেলের বিবৃতির প্রতিবাদ জানিয়ে এইচ টি ইমাম বলেন, ‘আনফ্রেলসহ কয়েকটি গোষ্ঠী নির্বাচন নিয়ে আপত্তিকর বিবৃতি দিয়েছে। বাংলাদেশে অধিকার নামে এর সদস্য রয়েছে যার প্রধানকে হেফাজতের ঘটনায় কারাগারে যেতে হয়েছে। তাদের উক্তি দেশদ্রোহিতামূলক। আমরা এর প্রত্যেকটি বাক্যের কঠিন জবাব দিতে পারি। তাদের অনেক বড় শক্তি অর্থ দেয়। আমরা তাদের বিবৃতি প্রত্যাখ্যান করে ঘৃণা প্রকাশ করছি।’

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ, মিডিয়া কমিটির সদস্য সচিব কাশেম হুমায়ূন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন, নায়ক ফেরদৌস, অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০