দেবিদ্বারে রাজী মোহাম্মদ ফখরুল বিপুল ভোটে বিজয়ী
প্রচ্ছদ » সারাদেশ » দেবিদ্বারে রাজী মোহাম্মদ ফখরুল বিপুল ভোটে বিজয়ী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল বিপুল ভোটে জয়লাভ করেছেন।
সারা দেশের ন্যায় কুমিল্লা-৪ আসনে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত টানা ১শত ১০টি ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১শত’১০টি কেন্দ্রের ফলাফলে বে-সরকারী ভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা প্রতীক) ২লক্ষ ৪০হাজার ৫শত ৪৪ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্ট প্রার্থী আবদুল মালেক রতন, (ধানের শীষ প্রতীক) ৭হাজার ৯শত ৫৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অপর দিকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মহসীন আলম (হাত পাখা প্রতীক) ২হাজার ৯শত ২৭ভোট পেয়ে তৃতীয় হয়েছে।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭শ’ ৫১জন।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা রবীন্দ্র চাকমা জানান, সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পযর্ন্ত উৎসব মূখর পরিবেশে ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। প্রত্যোকটি ভোটার যেন শান্তি পূর্ন ভাবে ভোট দিতে পারে আইশৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গ্রহন ও গণনা শেষ করা হয়েছে এবং বে-সরকারি ভাবে রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা প্রতীক)জয় লাভ করেছেন।








