জেড ক্যাটাগরিতে কেয়া কসমেটিকস
প্রচ্ছদ » Uncategorized » জেড ক্যাটাগরিতে কেয়া কসমেটিকস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০১৮ বছরের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করতে না পারায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আজ মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।








