‘এ’ ক্যাটাগরিতে সৃহৃদ ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » ‘এ’ ক্যাটাগরিতে সৃহৃদ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সৃহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।








