শতভাগ সুদ মওকুফের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত আইসিবি’র
প্রচ্ছদ » Uncategorized » শতভাগ সুদ মওকুফের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত আইসিবি’র
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগ হিসাবগুলোর পুনর্বাসনের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সর্বোচ্চ শতভাগ সুদ মওকুফের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি আইসিবি’র পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সুদ মওকুফের সময়সীমা আগামী ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা কিছু শর্ত পালন স্বাপেক্ষে সুদের সর্বোচ্চ শতভাগ মওকুফ পাবেন।
আইসিবি ইনভেস্টরস্ স্কীমের আওতায় পরিচালিত ক্ষতিগ্রস্ত বিনিয়োগ হিসাবসমূহ পুনর্বাসনের জন্য সুদের সর্বোচ্চ ১০০ ভাগ মওকুফ করা হচ্ছে। ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত সময়ে ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ করা হবে।
আইসিবি’র প্রধান কার্যালয় ও শাখাসমূহের সুদ মওকুফ প্রাপ্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগ হিসাবের তালিকা প্রকাশ করা হয়েছে। আইসিবি’র ওয়েবসাইটে তালিকাটি পাওয়া যাবে। যারা এখনও সুদ মওকুফের আবেদন করেননি তাদের অতিসত্তর আবেদন করতে বলা হয়েছে।








