সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে । পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসইর ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১২ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৬৯৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬৬ কোটি ২৮ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৫৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে বুধবার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৬৩ পয়েন্টে।

দিনভর সিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০