লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দ্বিতীয় দিনের মত লেনদেনের শীর্ষে রয়েছে বিবিএস কেবলস লিমিটেড। কোম্পানিটির ২৯ লাখ ১১ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩০ কোটি ৫১ লাখ ৭১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় দিনের মত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ৩১ লাখ ৩৩ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস। কোম্পানিটির ১৭ লাখ ৮৭ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, কেপিসিএল, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, বিডি কম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড, সিলভা ফার্মাসিউটিক্যালস, এমএল ডায়িং, শাশা ডেনিম, ন্যাশনাল হাউজিং, আজিজ পাইপস, ন্যাশনাল ব্যাংক, ইনটেক লিমিটেড ও ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ।








