কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

bondok jodhoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুমিল্লায় ডিবি ও থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২২) নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ আহত হয়েছেন।

নিহত সাইফুল আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা।

তিনি জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সাইফুল সহযোগীদের নিয়ে মনাগ্রাম এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে ডিবি ও কোতয়ালী মডেল থানা পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে সন্ত্রাসী সাইফুল গুলিবিব্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

অভিযানে অংশ নেয়া কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, সাইফুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০