‘এ’ ক্যাটাগরিতে এমএল ডায়িং লিমিটেড
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ‘এ’ ক্যাটাগরিতে এমএল ডায়িং লিমিটেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডায়িং লিমিটেড ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আগামী ৬ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।








