সপ্তাহে লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস

প্রচ্ছদ » জাতীয় » সপ্তাহে লেনদেনের শীর্ষে বিবিএস কেবলস

BBSপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বছরের প্রথম সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস কেবলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৫ লাখ ৩২ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৮৮ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি। কোম্পানিটির ৩ কোটি ৩ লাখ ৮১ হাজার ২৪৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ২৫ লাখ ৯৯ হাজার টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইল তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ৫০ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার ৫১১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা।

ইফাদ অটোস তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ৫১ লাখ ২৮ হাজার ৪৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিক্যাল ডিভাইসেস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিডিকম অনলাইন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০