শবরীমালা ঘটনায় উত্তাল কেরালা, গ্রেফতার ৭৫০

প্রচ্ছদ » Uncategorized » শবরীমালা ঘটনায় উত্তাল কেরালা, গ্রেফতার ৭৫০

keralaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শবরীমালা মন্দিরে নারী প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল ভারতের কেরালা। মন্দিরে নারী প্রবেশের প্রতিবাদে চলছে হরতাল, সংঘর্ষ। এখন পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছেন একজন ও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গ্রেফতার করা হয়েছে প্রায় ৭৫০ জনকে।

ঘটনার শুরু বুধবার (২ জানুয়ারি)। এদিন ভোরে মধ্যবয়সী ঋতুমতী দুই নারী প্রশাসনের সহায়তায় শবরীমালা মন্দিরে প্রবেশ করে প্রার্থনা করেন।

এ ঘটনা জানার পর এর প্রতিবাদে হরতাল ডাকা হয়। রাস্তায় নামে হাজারও মানুষ। এসময় তারা রাস্তা অবরোধ করে দেয় এবং সব দোকান, মল বন্ধ করে দেয়। বাধা দিলে পুলিশকে লক্ষ করে তারা হাতবোমা, পাথর ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত হয় প্রায় ৩০ জন। এ ঘটনায় প্রায় ৭৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেরালা হাইকোর্টের ১৯৯১ সালের নির্দেশ অনুযায়ী ১০ থেকে ৫০ বছরের ঋতুমতী নারী ওই মন্দিরে প্রবেশ করতে পারেন না। সন্দেহজনক নারীদের মন্দির কর্তৃপক্ষের কাছে বয়সের প্রমাণপত্র দাখিল করতে হয়। এই প্রথার বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ আদালত তার রায়ে সেই বৈষম্য দূর করেন।

গত বুধবার ভোরে বিন্দু ও কনকদূর্গা নামে দুই নারী মন্দিরে প্রবেশ করেন। আর এরপর থেকেই উত্তাল হয়ে উঠেছে কেরালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০