সৈয়দ আশরাফের মরদেহ আসছে কাল, দাফন রোববার

প্রচ্ছদ » Breaking News || Slider || খেলা » সৈয়দ আশরাফের মরদেহ আসছে কাল, দাফন রোববার

asrafপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে।

সৈয়দ আশরাফের মরদেহ সন্ধ্যা সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা মরদেহ গ্রহণ করবেন।

সন্ধ্যা ৭টায় মরদেহ ২১ বেইলি রোডস্থ তার সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে।

রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে বাদ আছর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০